ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন তন্ময় সোহেলের

তন্ময় সোহেল এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেতা। সমসাময়িক প্রেক্ষাপটের নানান ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছেন। বিশেষত গ্রামীণ গল্পের নাটকে অনবদ্য হয়ে উঠছেন তন্ময় সোহেল। যে কারণে এই সময়ে এসে তিনি গুণী নির্মাতাদের নাটকেও কাজ করার সুযোগ পাচ্ছেন।

‘বেক্কল’ সিরিজে তার অভিনয় করা প্রতিটি নাটকে তার অভিনয় ছিলো মন ছুঁয়ে যাওয়ার মতো। ‘বেক্কল’ সিরিজের নাটকে অভিনয় করেই তন্ময় সোহেল দর্শকের কাছে আরো বেশি প্রিয় হয়ে উঠেছেন। এই সময়ে এসে ভালো ভালো গল্পের প্রতিও তিনি মনোযোগী হয়ে উঠেছেন। এরইমধ্যে বেশ কিছু নতুন নাটকও প্রকাশিত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিয়াউল ইসলাম রিপনের ‘বড় ছেলের বউ’, বর্ণনাথের ‘কাটিং মাস্টার’, ইফতেখার ইফতির ‘আপেল’, আরিয়ান আলভীর ‘মায়ের দোয়া কোটিপতি’, ফজলুল হকের ‘গরীব জামাই ধনী জামাইয়ের ঈদ’, তাইফুর জাহান আশিকের ‘অতি চালাক ফ্যামিলি’সহ আরো বেশ কিছু নাটক। এসব নাটকের মধ্যে কোনো কোনো নাটক কয়েক পর্বের ঈদ বিশেষ নাটক, আবার কোনো কোনো নাটক একক নাটক। প্রতিটি নাটকেই তন্ময় সোহেল ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

তন্ময় সোহেল বলেন, ‘আমি যেকোনো ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত। এখনতো আসলে আমার কাছে ভালো ভালো গল্পের নাটকে কাজ করার প্রস্তাব আসে নিয়মিত। সেখান থেকে গল্প বাছাইয়েরও সুযোগ থাকছে আমার। এই পর্যায়ে আসতে আমার বিগত দিনগুলোতে অনেক শ্রম দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। আমি বিশ্বাস করি কষ্ট করা ছাড়া, অনেক শ্রম দেওয়া ছাড়া মিডিয়াতে নিজের সফলতা দেখা যায় না। যদিও আমি এখনো তেমন কিছুই হতে পারিনি। তারপরও আমার শতভাগ চেষ্টা আছে সততার সঙ্গে অভিনয় অঙ্গনে থেকে আরো বহুদূর যাবার। যারা আমার চলার পথে সবসময় পাশে থেকে সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা দিচ্ছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দর্শকের প্রতি অসীম ভালোবাসা রইলো-আমার নাটকগুলো সবসময়ই আগ্রহ নিয়ে উপভোগ করার জন্য।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন তন্ময় সোহেলের

আপডেট সময় : ১০:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬