ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

আইয়ুব বাচ্চুর কালজয়ী ‘ময়না’ গানে নতুন রূপে ফিরলেন শাহ্ হামজা

কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর (এবি) স্মরণে তাঁর প্রিয় শিষ্য কণ্ঠশিল্পী শাহ্ হামজা এবার তাঁরই জনপ্রিয় গান ‘ময়না’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। প্রায় তিন দশক আগে মিলন খানের লেখা এবং আইয়ুব বাচ্চুর কণ্ঠে তুমুল জনপ্রিয় হওয়া এই গানটি নতুন সংগীতায়োজনে হাজির করছেন শাহ্ হামজা।

গানটির নতুন সংগীতায়োজন করেছেন জাহিদ বাসার পঙ্কজ, যেখানে আধুনিক রক সাউন্ডের সঙ্গে ক্লাসিক রক ঘরানার মেলবন্ধন ঘটানো হয়েছে। এই প্রসঙ্গে শাহ্ হামজা বলেন, ‘শৈশব থেকে যে সুর, যে গিটার আমাদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, সেই অনুপ্রেরণা থেকেই এই গানটি করেছি। যারা এবির গান শুনে বড় হয়েছে, এই গানটি তাদের জন্য আমার ভালোবাসা ও শ্রদ্ধার একটি উপহার।’

নব্বইয়ের দশকে ব্যান্ড সংগীতের মাধ্যমে যাত্রা শুরু করা শাহ্ হামজা ১৯৯৫ সালে ‘ডোরিয়ান’ নামে একটি ব্যান্ড গঠন করেন। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি। তাঁর চারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে, যার মধ্যে ‘ভেজা চোখ’ গানটি সম্প্রতি শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

আইয়ুব বাচ্চুর কালজয়ী ‘ময়না’ গানে নতুন রূপে ফিরলেন শাহ্ হামজা

আপডেট সময় : ০৮:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬