ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিদেশি এয়ারলাইন্সগুলোর নিরাপত্তা মান বাড়াতে বেবিচকের বিশেষ কর্মশালা

দেশের এভিয়েশন খাতের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে এবং আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে তিন দিনের বিশেষ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ আয়োজিত এই কর্মশালায় বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী ৩৬টি বিদেশি এয়ারলাইন্সের প্রায় ৬৫ জন প্রতিনিধি অংশ নেন। ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বেবিচক সদরদপ্তরে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মশালার মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) বিধি অনুযায়ী ‘সাপ্লিমেন্টারি স্টেশন প্রসিডিউর’ (এসএসপি) প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত করা। এর মাধ্যমে বিদেশি অপারেটরদের এভিয়েশন সিকিউরিটি সংক্রান্ত রেগুলেটরি প্রয়োজনীয়তা এবং তদারকি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। বেবিচক প্রণীত ‘মডেল এসএসপি’ অনুসরণ করে কীভাবে আবেদন জমা ও অনুমোদন নিতে হবে, সে বিষয়টিও প্রতিনিধিদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকাও অডিটর ও উপ-পরিচালক মোহাম্মদ আলমগীর। জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা প্রোগ্রামের নিয়ম অনুযায়ী, বাংলাদেশে চলাচলকারী প্রতিটি বিদেশি এয়ারলাইন্সের জন্য এই নিরাপত্তা প্রটোকল বা এসএসপি মানা বাধ্যতামূলক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ইসরাইলি আগ্রাসন, দক্ষিণ লেবাননে তীব্র গোলাবর্ষণ

বিদেশি এয়ারলাইন্সগুলোর নিরাপত্তা মান বাড়াতে বেবিচকের বিশেষ কর্মশালা

আপডেট সময় : ০৮:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬