ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে, ভর্তি কার্যক্রম চলছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১০ মে থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন বুধবার (৭ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলছে এবং ক্লাস শুরুর আগেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভাগ পছন্দক্রম পূরণের প্রক্রিয়া শুরু হয়েছিল গত ২২ ফেব্রুয়ারি থেকে। ইতোমধ্যে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক দ্বিতীয় সাবজেক্ট চয়েস লিস্ট প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। পরীক্ষাগুলো দুই শিফটে অনুষ্ঠিত হয়েছিল এবং দেশের বিভিন্ন বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসেও এই পরীক্ষা নেওয়া হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জানালা খুললেই তামাকের বিষাক্ত শ্বাস, চকরিয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে, ভর্তি কার্যক্রম চলছে

আপডেট সময় : ০৭:০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬