ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

তীব্র গরমে স্বস্তি: আইনজীবীদের কালো কোট-গাউন পরিধান বাধ্যতামূলক নয়

সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের পোশাক সংক্রান্ত নিয়মে শিথিলতা আনা হয়েছে। প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই সিদ্ধান্তের ফলে আজ মঙ্গলবার থেকে আদালত চলাকালীন বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধান করতে হবে না।

তীব্র গরমে বিচারক ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে স্বস্তি দিতেই এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ কালো কোট এবং ক্ষেত্রমতে গাউন পরিধানের পরিবর্তে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে গাউন পরিধানের কোনো আবশ্যকতা থাকবে না।

একইভাবে, আইনজীবীদের জন্যও পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, আইনজীবীরা ক্ষেত্রমতে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। তাদের ক্ষেত্রেও কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা থাকছে না। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা ৭ এপ্রিল মঙ্গলবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। তীব্র তাপপ্রবাহের মধ্যে দীর্ঘ সময় কালো কোট ও গাউন পরে আদালতে অবস্থান করা বিচারক ও আইনজীবীদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা: বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ

তীব্র গরমে স্বস্তি: আইনজীবীদের কালো কোট-গাউন পরিধান বাধ্যতামূলক নয়

আপডেট সময় : ০৫:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬