ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ইস্পাহানি চক্ষু হাসপাতালে এইচএসসি পাসে ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ

ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল তাদের জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই বিশেষায়িত চক্ষু হাসপাতালটি পেশেন্ট রিলেশনস, বিলিং এবং কল সেন্টার বিভাগে এই নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুসারে, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে। প্রার্থীদের কম্পিউটারের প্রাথমিক জ্ঞান এবং কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ১৮ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হবে।

এছাড়াও, হাসপাতাল কর্তৃপক্ষ বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ছুটি নগদীকরণ, অসুস্থতাজনিত ছুটি নগদীকরণ, ছয় মাসের সম্পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি এবং মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, মেডিকেল ক্লেইম, জীবন বীমা এবং হাসপাতালের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা প্রদানের কথা জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ও সৌদি আরব যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানিয়েছে

ইস্পাহানি চক্ষু হাসপাতালে এইচএসসি পাসে ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ

আপডেট সময় : ০৫:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬