ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারে উত্তাল ক্যাম্পাস, শোক ও মৌন মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ক্যাম্পাসে শোক ও প্রতিবাদী মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষদ ভবনের সামনে থেকে এই মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও প্রশাসন ভবন প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে মিলিত হয়।

মিছিলে উপস্থিত শিক্ষকরা এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, অপরাধী যেই হোক তাকে যেন আড়াল করার চেষ্টা না করা হয়, আবার নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়। দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানান তারা। এছাড়া নিহত রুনার চার সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তা ভাঙতে হবে। আসমা সাদিয়া রুনার মতো একজন মেধাবী শিক্ষিকার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অন্যায়ের পথ বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারে উত্তাল ক্যাম্পাস, শোক ও মৌন মিছিল

আপডেট সময় : ০৩:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬