ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে সরকারি কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ ডাকাতি, পৌনে এক কোটি টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক সরকারি কর্মকর্তার বাসায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পৌনে এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে জালকুড়ি সিমা ডাইং এলাকায় পদ্মা পেট্রোলিয়াম লিমিটেডের কর্মকর্তা গোলাম মোর্শেদের বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির পেছনের বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা গোলাম মোর্শেদ, তার স্ত্রী ও সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে হাত-পা বেঁধে আটকে রাখে। ডাকাতরা আলমারির চাবি ছিনিয়ে নিয়ে প্রায় ২০ মিনিট ধরে তাণ্ডব চালায়। এ সময় তারা ৩২ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, দামি ঘড়ি ও পোশাকসহ মূল্যবান সামগ্রী লুট করে চম্পট দেয়।

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া

সিদ্ধিরগঞ্জে সরকারি কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ ডাকাতি, পৌনে এক কোটি টাকার মালামাল লুট

আপডেট সময় : ০৩:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬