ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়ার পরলোকগমন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পালি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া পরলোকগমন করেছেন। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে এবং অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বরেণ্য এই অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোকবার্তায় উপাচার্য বলেন, ড. সুমঙ্গল বড়ুয়া ছিলেন একজন প্রথিতব্যশা শিক্ষক ও গবেষক। দেশের শিক্ষা ও উচ্চতর গবেষণায় তার অসামান্য অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনা হবে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহার এবং কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শ্রদ্ধা নিবেদন শেষে রাজারবাগ শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র ও আওয়ামী লীগ একসাথে চলেনি: মির্জা ফখরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়ার পরলোকগমন

আপডেট সময় : ০২:২৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬