ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ভোটাধিকার নিশ্চিত করতে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল-২০২৬’ সংসদে পাস

সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে এই বিলটি গৃহীত হয়। সংসদীয় কার্যক্রমের শুরুতেই স্পিকার বিলটির ওপর দফাওয়ারি সংশোধনীগুলো উপস্থাপন করেন। কোনো সংশোধনী না থাকায় বিলের ধারা ২, ৩ ও ৪ এবং শিরোনাম ও প্রস্তাবনাগুলো কণ্ঠভোটে অনুমোদিত হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করে বলেন, ‘সর্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময় পূর্ব পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়, তাদেরও ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রদানের নিমিত্তে এই সংশোধনী আনা হয়েছে।’ ডেপুটি স্পিকারের সঞ্চালনায় সংসদ সদস্যদের ‘হ্যাঁ’ ভোটে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়। উল্লেখ্য, ‘ভোটার তালিকা আইন, ২০০৯’ সংশোধনের লক্ষ্যে গত বছর ‘ভোটার তালিকা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল, যা আজ পূর্ণাঙ্গ আইনে রূপান্তরিত হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

ভোটাধিকার নিশ্চিত করতে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল-২০২৬’ সংসদে পাস

আপডেট সময় : ১০:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬