ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

অধিবেশন চলবে দ্বিগুণ সময়ে, প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনেও বসবে জাতীয় সংসদ

সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের লক্ষ্যে জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে দুই বেলা অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, বিল পাসের এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে মঙ্গলবার থেকে প্রতিদিন দুটি সেশনে অধিবেশন চলবে। প্রথম সেশন সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন বিকাল সাড়ে ৩টায় শুরু হবে। এছাড়াও, আগামী বৃহস্পতিবারের ‘বেসরকারি সদস্য দিবস’ বাতিল করে সরকারি বিল পাসের উপর জোর দেওয়া হচ্ছে। প্রয়োজনে আগামী শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে মেক্সিকোর শুভ সূচনা: দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত

অধিবেশন চলবে দ্বিগুণ সময়ে, প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনেও বসবে জাতীয় সংসদ

আপডেট সময় : ১০:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬