ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সার বিক্রিতে অনিয়ম: ভাঙ্গুড়ায় তিন ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় কৃষি উপকরণের অন্যতম প্রধান উপাদান সার বিক্রিতে অনিয়মের দায়ে বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) অধীনে থাকা তিন সার ডিলারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে পৌরশহরের ভাঙ্গুড়া ও শরৎনগর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রমতে, ভাঙ্গুড়া বাজারের ডিলার হোসেন হায়দার এবং শরৎনগর বাজারের ডিলার মিজানুর রহমান গুদামে পর্যাপ্ত সার থাকা সত্ত্বেও কৃষকদের কাছে তা বিক্রি না করার অপরাধে অভিযুক্ত হন। একইসাথে, ভাঙ্গুড়া বাজারের আরেক ডিলার জায়েদ হায়দার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছিলেন। এই দুই ধরনের অনিয়মের জন্য প্রত্যেক ডিলারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ (ঠ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারার অধীনে এই জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার সঠিক সময়ে এবং ন্যায্যমূল্যে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে মেক্সিকোর শুভ সূচনা: দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত

সার বিক্রিতে অনিয়ম: ভাঙ্গুড়ায় তিন ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬