ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কুমিল্লাকে ‘কুমিল্লা’ নামেই বিভাগ করার দাবি সংসদে

জাতীয় সংসদে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ‘কুমিল্লা’কে তার নিজ নামে বিভাগ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের দিক থেকে কুমিল্লা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা এবং এই জেলার বিভাগীয় মর্যাদা পাওয়ার বিষয়টি দীর্ঘদিনের।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে বক্তব্য রাখার সময় তিনি এই দাবি উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বর্ষীয়ান এই রাজনীতিবিদ উল্লেখ করেন যে, বিগত স্বৈরাচারী সরকার কুমিল্লাকে অন্য নামে বিভাগ করার প্রস্তাব করেছিল, কিন্তু ‘কুমিল্লা’ নামটি ব্যবহার করতে চায়নি। তারা মনে করেছিল ‘কু’ শব্দটি অশুভ। তবে কুমিল্লার জনগণ এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল এবং পূর্ববর্তী সরকার বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই তিনি বর্তমান সরকারের কাছে সংসদে এটি বাস্তবায়নের জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগ সরকার ২০১৭ সালে ‘ময়নামতি’ এবং ২০২২ সালে ‘মেঘনা’ নামে কুমিল্লাকে বিভাগ করার প্রস্তাব গ্রহণ করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

কুমিল্লাকে ‘কুমিল্লা’ নামেই বিভাগ করার দাবি সংসদে

আপডেট সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬