রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের একাংশ আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের পক্ষে আইনি লড়াই করা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল প্যারিস রোড থেকে শুরু হয়ে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়।
প্রতিবাদকারী শিক্ষার্থীরা ‘শিশির মনির ভুয়া ভুয়া’, ‘রাকসু ভুয়া ভুয়া’, ‘ফুয়াদ ফুয়াদ ভুয়া ভুয়া’, এবং ‘রাবিয়ানদের পক্ষ থেকে লাল কার্ড’ স্লোগান দেয়। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “ব্যারিস্টার ফুয়াদ এমন একজন আইনজীবী যিনি আইন মানেন না এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করেছেন। রাকসু এমন একটি অনুষ্ঠানে তাদের অতিথি হিসেবে নিয়ে এসেছে যা শহীদদের স্মরণের স্থানে অত্যন্ত লজ্জাজনক। আমরা এই অনুষ্ঠানকে প্রত্যাখ্যান করছি।” অন্য এক শিক্ষার্থী বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এ বাংলায় রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর এজেন্টদের কোনো স্থান নেই। যারা শহীদ আবরার ফাহাদ ভাইয়ের হত্যাকারীদের পক্ষে সাফাই গায়, তাদের আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি।”
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে : সংকট পথে দেশ’ শীর্ষক সেমিনারে অতিথি হিসেবে আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাবিতে এসেছিলেন।
রিপোর্টারের নাম 























