ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নাটোরের যেসব এলাকায় মঙ্গলবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নাটোরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার জন্য মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

নেসকো জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং গ্রাহকসেবার মান উন্নয়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নাটোর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বাইপাস ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের ওপর ঝুঁকে থাকা গাছের ডালপালা অপসারণের কাজ করা হবে। এই কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

নাটোরের যেসব এলাকায় মঙ্গলবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপডেট সময় : ০৯:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬