নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় হাইকোর্ট জামিন মঞ্জুর করেছেন।
সোমবার হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন এবং এ বিষয়ে রুল জারির আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গত ১৬ ডিসেম্বর তাকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। উল্লেখ্য, জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় রিভা ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন এবং এরপর তাকে জনসমক্ষে আর দেখা যায়নি। অবশেষে গত ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়।
রিপোর্টারের নাম 

























