ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন শায়খ আহমাদুল্লাহ

অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবর নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সফর শেষে গত শনিবার তিনি দেশে ফিরে আসার পর তার ভিসা বাতিলের খবরটি জানতে পারেন।

শায়খ আহমাদুল্লাহ জানান, ভিসা বাতিলের চিঠিতে মূলত উল্লেখ করা হয়েছে যে তার সফরের উদ্দেশ্য ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, তাই ভিসার আর কোনো প্রয়োজনীয়তা নেই। তবে গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, কিছু ইসলামবিদ্বেষী গোষ্ঠী তার বক্তব্যের খণ্ডিত ও বিকৃত অনুবাদ প্রচার করে অস্ট্রেলিয়ার কতিপয় রাজনীতিককে প্রভাবিত করার চেষ্টা করেছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, গত জানুয়ারি মাসে ইসলামোফোবিক কন্টেন্ট তৈরির অভিযোগে একজন ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল হওয়ার ঘটনার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তার বিরুদ্ধে এমন প্রচারণা চালানো হয়ে থাকতে পারে। তিনি স্পষ্ট করেন যে, কোনো ধর্ম বা জাতির প্রতি তার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই এবং তিনি সবসময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার পক্ষে সোচ্চার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় : ০৮:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬