ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

টিকা কর্মসূচিতে দীর্ঘ বিরতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির জন্য টিকাদান কর্মসূচির দীর্ঘ বিরতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সোমবার জাতীয় সংসদে এক জরুরি নোটিশের জবাবে তিনি জানান, ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে প্রায় সাড়ে পাঁচ বছর হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। নিয়ম অনুযায়ী প্রতি চার বছর অন্তর এই কার্যক্রম হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় বিশাল সংখ্যক শিশু টিকার আওতার বাইরে থেকে গেছে।

সংসদ সদস্য আখতার হোসেনের উত্থাপিত নোটিশের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, গত কয়েক সপ্তাহে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে রাজশাহী অঞ্চলে এর প্রকোপ বেশি দেখা গেছে। মন্ত্রী স্বীকার করেন যে, দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সংক্রামক ব্যাধি মোকাবিলার জন্য পর্যাপ্ত আইসোলেশন ইউনিট, আইসিইউ এবং এনআইসিইউ সুবিধার অভাব রয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সাধারণত নয় মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হয়, কিন্তু বর্তমানে ছয় মাস বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে। কেন এমনটা ঘটছে তা খতিয়ে দেখতে রোগতত্ত্ববিদদের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জরুরি পদক্ষেপ নিচ্ছে এবং টিকাদান কার্যক্রম জোরদার করার পরিকল্পনা করছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

টিকা কর্মসূচিতে দীর্ঘ বিরতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬