ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: যুবলীগ নেতা এমদাদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক মো. এমদাদুল হক এমদাদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এই নির্দেশ প্রদান করেন।

কারাগারে থাকা এই আসামিকে এদিন কড়া পাহারায় আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও তথ্য-প্রমাণ উপস্থাপন করে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করলেও তা নাকচ হয়ে যায়।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নতুন বাজার এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছিল। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: যুবলীগ নেতা এমদাদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আপডেট সময় : ০৮:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬