ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাবিতে দোকানিকে মারধরের অভিযোগ শাখা ছাত্রদল নেতার বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন চত্বরে প্রিন্টের বিল পরিশোধ নিয়ে তর্কের জেরে এক দোকানিকে মারধর ও দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। গত রবিবার রাত ৮টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে দোকান মালিকসহ অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্ত আব্দুল্লাহ আল কাফী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি কম্পিউটার দোকানে প্রিন্টের বিল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কাফী ও তার সহযোগীরা দোকানির ওপর চেয়ার ছুড়ে মারে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনার পর দোকানটি বন্ধ করে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান জানান, খবর পাওয়ার পরপরই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোকানির ওপর হামলার বিষয়টি প্রমাণিত হয়েছে। প্রক্টরের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতা হলেও ভবিষ্যতে এমন বিশৃঙ্খলার পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র ও আওয়ামী লীগ একসাথে চলেনি: মির্জা ফখরুল

রাবিতে দোকানিকে মারধরের অভিযোগ শাখা ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬