ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানি অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোআকি শিগা এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (৫ এপ্রিল) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, গবেষণার অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ও জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, অধ্যাপক হিরোআকি শিগা দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও গবেষণামূলক সহযোগিতা আরও বিস্তারের আগ্রহ প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাশেদ, সম্পাদক শহিদুল

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানি অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের আহ্বান

আপডেট সময় : ০৬:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬