ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ: আবেদন শুরু ৫ সেপ্টেম্বর পর্যন্ত

বাংলাদেশ বিমানবাহিনী তাদের ৯৫তম ব্যাচে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এই পদের জন্য এইচএসসি পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে ন্যূনতম সাড়ে ১৬ বছর।

প্রশিক্ষণ চলাকালীন সময়ে অফিসার ক্যাডেটরা প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন পাবেন। ২০ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম সাড়ে ১৬ থেকে ২২ বছরের মধ্যে। এক্ষেত্রে বয়সের হলফনামা গ্রহণযোগ্য হবে না। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৬৪ ইঞ্চি এবং বুকের মাপ ৩২ ইঞ্চি (সম্প্রসারণ ২ ইঞ্চি) হতে হবে। নারীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৬২ ইঞ্চি এবং বুকের মাপ ২৮ ইঞ্চি (সম্প্রসারণ ২ ইঞ্চি) প্রয়োজন। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টিশক্তি ৬ বাই ৬ ও স্বাভাবিক হতে হবে। অবিবাহিত প্রার্থীরাই কেবল এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ বিমানবাহিনীর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সম্ভাব্য যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর ২০২৬।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ: আবেদন শুরু ৫ সেপ্টেম্বর পর্যন্ত

আপডেট সময় : ০৫:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬