ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বেটার বাংলাদেশ গড়তে সকল ধর্মাবলম্বীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একটি সুখী ও সমৃদ্ধ ‘বেটার বাংলাদেশ’ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী সকল ধর্মাবলম্বীর ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেছেন।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের সাফল্য কামনা করেন। ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেয়।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকার সব ধর্মের মানুষকে সমানভাবে দেখে এবং ভালোবাসে। তিনি বিশ্বাস করেন যে, ধর্ম যার যার, দেশ সবার। দেশকে এগিয়ে নিতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একসময় ধারণা ছিল যে অন্য ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দেয় না, কিন্তু এবারের নির্বাচনে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে এবং সব ধর্মের মানুষ বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেছে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জনগণের ভোটে দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি, যোগাযোগসহ বিভিন্ন খাত ভঙ্গুর অবস্থায় ছিল এবং মনে হয়েছিল যেন যুদ্ধবিধ্বস্ত একটি দেশের দায়িত্ব নেওয়া হয়েছে। এ সময় আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব উল্লেখ করে তিনি ইজরাইল-ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও জানান।

অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের প্রতিনিধি খ্রীস্টেফার অধিকারী। তারা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ—যেমন ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফ এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা প্রদানের প্রশংসা করেন।

এ সময় জাতীয় সংসদের সংরক্ষিত আসনে খ্রিষ্টান নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ইস্টার সানডে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান নেতৃবৃন্দ। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

বেটার বাংলাদেশ গড়তে সকল ধর্মাবলম্বীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬