গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ী গ্রামে পুকুরের পানির নিচে ড্রাম ভর্তি ডিজেল লুকিয়ে রাখার দায়ে এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিক মুনাফা লাভের আশায় নজরুল ইসলামের স্ত্রী ও তেল ব্যবসায়ী আসমা খাতুন প্রায় ২শ’ লিটার ডিজেল ড্রামে ভরে পুকুরের পানির নিচে লুকিয়ে রেখেছিলেন।
রবিবার দুপুরে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুম বিল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদেশ দেন। তিনি জানান, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল লুকিয়ে রাখা হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে আসমা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরও জানান, তেলের কৃত্রিম সংকট ঠেকাতে এবং মজুতদারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 
























