ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে এনসিপি নেতা গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মেহেদী হাসান নামে এনসিপি’র এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তার মেহেদী ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী নারীকে বাড়িতে একা পেয়ে মেহেদী হাসান শ্লীলতাহানির চেষ্টা চালান। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মেহেদীকে একটি ঘরে আটকে রাখেন। খবর পেয়ে এনসিপি’র কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক শিক্ষা উন্নয়নে সহযোগিতার আগ্রহ

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে এনসিপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬