মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন না কি অফলাইন পদ্ধতিতে পাঠদান চলবে, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এ সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বৈঠক করে একটি রূপরেখা তৈরি করা হবে এবং পরবর্তীতে মন্ত্রিসভার বৈঠকে তা চূড়ান্ত করা হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখা এবং একই সাথে জ্বালানি সাশ্রয় করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। উল্লেখ্য, এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছিল যে, রোববার এ বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে, তবে আলোচনার পরিধি বাড়াতে আরও কয়েক দিন সময় নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 

























