ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

মাটি বিক্রি নিয়ে বিরোধ: দক্ষিণখানে ছাত্রদল নেতার হামলায় যুবদল নেতাসহ আহত ৩

রাজধানীর দক্ষিণখানে সরকারি প্রকল্পের স্যুয়ারেজ লাইনের মাটি বিক্রি করাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তর নেতৃত্বে একদল ক্যাডার যুবদল নেতা রাসেল সরকারসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। গত শনিবার দুপুরে সংঘটিত এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আহত রাসেল সরকার জানান, এলাকায় সরকারি কাজের অতিরিক্ত মাটি শান্ত অবৈধভাবে বিক্রি করছিলেন। সেই মাটির কিছু অংশ পাশের একটি চলাচলের রাস্তায় ফেলার অনুরোধ করলে শান্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অতর্কিত হামলা চালান। হামলায় রড ও দেশীয় অস্ত্র ব্যবহার করে রাসেলসহ তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় রাসেল সরকার বাদী হয়ে শান্তসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকেই আল আমিন শান্ত এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও মারধরের মতো নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। এর আগে বিমানবন্দরের একটি তেলের পাম্পের কর্মীদের মারধর করে ক্যাশ থেকে প্রায় ৯০ হাজার টাকা লুটের অভিযোগে তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছিল। বর্তমান হামলার ঘটনার পর ক্ষুব্ধ যুবদল নেতাকর্মীরা শান্তর বিচার দাবিতে দক্ষিণখান থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে আল আমিন শান্তর ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক শিক্ষা উন্নয়নে সহযোগিতার আগ্রহ

মাটি বিক্রি নিয়ে বিরোধ: দক্ষিণখানে ছাত্রদল নেতার হামলায় যুবদল নেতাসহ আহত ৩

আপডেট সময় : ০২:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬