ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মাদারীপুরে ঝুনু আক্তারী হত্যা: প্রধান আসামি কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈরে চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামি তরিকুল হাওলাদারকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার স্বস্তিপুর ভাদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৮ ও র‍্যাব-১২ এর যৌথ দল তাকে আটক করে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৩ এপ্রিল সকালে বাড়ির পাশের জমিতে রসুন তুলতে গিয়ে নিখোঁজ হন ঝুনু আক্তারী। দীর্ঘ সময় পর স্থানীয় একটি পরিত্যক্ত পুকুরপাড়ের ঝোপের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে যে, রসুন তোলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আসামিরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখে।

এই ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছেড়ে দেওয়ার আশ্বাস ইরানের

মাদারীপুরে ঝুনু আক্তারী হত্যা: প্রধান আসামি কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬