ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

গাইবান্ধায় ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলা: জামায়াত নেতাসহ আরও ২ জন গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ আট পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক পলাশ আহমেদ এবং রোকন গোলজার রহমান। তারা এই মামলার এজাহারভুক্ত প্রধান আসামিদের মধ্যে অন্যতম।

পলাশবাড়ী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এর আগে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জামায়াত নেতা কানন এবং আইসিটি শিক্ষক মিজানুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িত বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছেড়ে দেওয়ার আশ্বাস ইরানের

গাইবান্ধায় ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলা: জামায়াত নেতাসহ আরও ২ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬