ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি সংকটে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন বিপর্যস্ত, পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে আগামীতে পণ্যের দাম আরও বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা বর্তমানে ব্যাপক ক্ষতির সম্মুখীন। জ্বালানি সংকট এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শুধু জ্বালানি নয়, এই সংকট সকল ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং সামগ্রিক সরবরাহ ব্যবস্থার উপর প্রভাব ফেলছে। ফলে, আগামী দিনগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে, সরকারি তহবিল যদি এভাবেই ক্ষতিগ্রস্ত হতে থাকে, তবে এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে এবং শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপরই পড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি সংকটে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন বিপর্যস্ত, পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা

আপডেট সময় : ০১:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬