মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর মনোরম পরিবেশে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ পুনর্মিলনী ও নৌবিহার ২০২৬’। ‘শিবচর সাংবাদিক পরিবার’-এর আয়োজনে শনিবার দিনব্যাপী এই বর্ণিল অনুষ্ঠানে পেশাদার সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পদ্মার চরে আয়োজিত এই উৎসবে গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী। এছাড়াও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ ঢাকা ও মাদারীপুরের শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ এতে অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে গত দেড় দশকের সাংবাদিকতার সীমাবদ্ধতা কাটিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 

























