কুয়েতে বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলোতে ইরানের ড্রোন হামলার ঘটনায় “গুরুতর ভৌত ক্ষতি” হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা আব্বাস জোহার হায়াত জানান, এই হামলায় দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট অচল হয়ে পড়েছে। তিনি এই ঘটনাকে “অপরাধমূলক আগ্রাসন” হিসেবে উল্লেখ করেন। তবে, সৌভাগ্যবশত, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি নিশ্চিত করেছেন।
বার্তাসংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি সাম্প্রতিক সময়ে কুয়েতের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো একাধিক ড্রোন হামলার অংশ। এর আগে ড্রোন হামলায় শুওয়াইক তেল খাত কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং একটি সরকারি অফিস কমপ্লেক্সে “উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি” হয়।
ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
রিপোর্টারের নাম 





















