ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ৩ মার্চ রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটি দাবি করেছে, হামলাটি ইসরাইল পরিচালনা করেছে।
এই বক্তব্য এসেছে দ্য ওয়ালস্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের পর, যেখানে বলা হয়েছিল যে ইরানের এই হামলা সৌদি কর্তৃপক্ষ কর্তৃক উল্লিখিত ক্ষয়ক্ষতির চেয়ে অনেক বেশি ছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে সীমিত অগ্নিকাণ্ড ও সামান্য ক্ষয়ক্ষতির কথা বলেছিল, সেখানে বাস্তবে আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছিল এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছিল।
আইআরজিসি ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেছে, এই হামলার সঙ্গে ‘ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্কই নেই’ এবং অঞ্চলে ইসরায়েলের কৌশল বিবেচনায় এটি ‘নিশ্চিতভাবেই জায়নিস্টদের কাজ’। বিবৃতিতে আরও বলা হয়, ‘জায়নিস্ট শাসনের’ আঞ্চলিক ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলোকে সতর্ক থাকতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর জন্য ‘আমেরিকান-জায়নিস্ট চক্রান্তের মাধ্যমে অঞ্চলকে অস্থিতিশীল ও ধ্বংস করার প্রচেষ্টা’ মোকাবিলায় সজাগ থাকা জরুরি।
রিপোর্টারের নাম 





















