এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে। আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে সরকার ও এআইআইবি’র মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এআইআইবি’র সঙ্গে সরকার কীভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, দেশের বর্তমান জ্বালানি সংকটের সমাধান এবং উন্নয়নমূলক বিনিয়োগ নিয়ে কীভাবে অগ্রসর হওয়া যায়, সে বিষয়েও মতবিনিময় হয়। অর্থমন্ত্রী আরও জানান, আগামীর উন্নয়ন এবং জ্বালানি সংকটসহ বিভিন্ন চাপ থেকে উত্তরণের জন্য এআইআইবি বাজেট সহায়তায় সম্মত হয়েছে। অবকাঠামোগত উন্নয়নেও ব্যাংকটি সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।
রিপোর্টারের নাম 
























