ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দেশকে স্বনির্ভর করাই সরকারের অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

তিনি বলেন, নদী-খাল খনন, মৎস্য ও পশুপালন এবং কৃষিভিত্তিক এলাকার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী পরিকল্পনা ছিল। জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন তারেক রহমান।

গতকাল শনিবার লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কৃষক, শ্রমিক ও জেলেবান্ধব। তাই সরকার নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে আগের চেয়ে বরাদ্দ বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই জনগণের পাশে থেকে তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করছেন।

এ্যানি চৌধুরী আরও জানান, জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করেছে। সরকার পাইলটিং হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করেছে এবং পর্যায়ক্রমে সারাদেশে এই কার্ড দেওয়া হবে। পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ করা হবে। জনকল্যাণে সরকার পর্যায়ক্রমে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

দেশকে স্বনির্ভর করাই সরকারের অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় : ১১:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬