ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে সংবাদপত্রের আকাল, হকার দুর্ঘটনায় বিপাকে পাঠকরা

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় দীর্ঘ প্রায় তিন সপ্তাহ ধরে সংবাদপত্র সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কয়েকশ নিয়মিত পাঠক। মূলত পত্রিকা সরবরাহকারী একমাত্র হকার দুর্ঘটনার শিকার হওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ১৬ মার্চ এক সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত হন স্থানীয় হকার আবুল কাসেম। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় সংবাদপত্র পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে যারা প্রতিদিন পত্রিকা পড়ে দেশ-বিদেশের খবর রাখতেন, তারা তথ্যের অভাবে বিপাকে পড়েছেন।

আহত আবুল কাসেম জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে চলাফেরা করতে পারছেন না। তবে পাঠকদের সুবিধার কথা চিন্তা করে তিনি বিকল্প লোক খুঁজছেন। স্থানীয় পাঠকরা দ্রুত এই সমস্যা নিরসনে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে যুবদলের কমিটি বিলুপ্ত: ১৬ নেতার পদত্যাগ ও অর্থ লেনদেনের অভিযোগ

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে সংবাদপত্রের আকাল, হকার দুর্ঘটনায় বিপাকে পাঠকরা

আপডেট সময় : ১১:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬