ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চলতি মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, দেশজুড়ে বয়ে যেতে পারে ঝড়-বৃষ্টি

চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। গতকাল দেশের অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

যেসব এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে, সেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এ ছাড়া, কোনো এলাকার তাপমাত্রা যখন ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তখন সেটাকে মাঝারি এবং ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ বিবেচনা করা হয়।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে রাজশাহী, যেখানে তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানী ঢাকায়ও তাপপ্রবাহ বয়ে গেছে; সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমে জানান, আজও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে রোববার থেকে দেশের কিছু এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে, যা সাময়িকভাবে তাপপ্রবাহ কমাতে সাহায্য করবে।

এদিকে, শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মুন্সীগঞ্জ বার নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

চলতি মাসে একাধিক তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, দেশজুড়ে বয়ে যেতে পারে ঝড়-বৃষ্টি

আপডেট সময় : ০৫:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬