ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাবার চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে রাকিব হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আবুল হাসেম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ধানুয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, রাকিব তার বাবার চোখের চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে ধানুয়া বাজার এলাকায় তাদের বহনকারী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর জখম হন। উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক জানান, দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাবার চোখের চিকিৎসা করাতে গিয়ে ছেলের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মুন্সীগঞ্জ বার নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

বাবার চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬