মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত চলে প্রায় তিন ঘণ্টা ধরে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শামসু সরদার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে অন্তত ২০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে এবং উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























