কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি উল্টে প্রাণ হারিয়েছে জিহাদ হোসাইন (১০) নামে এক স্কুলছাত্র। এ ঘটনায় তানিসা আক্তার (১১) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার কুয়েত প্রবাসী আবুল হাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই দুই শিক্ষার্থী আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় চট্টগ্রামমুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত লরি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























