ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পেঁয়াজের মাচায় চাপা পড়ে রাজবাড়ীতে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পেঁয়াজ তোলার সময় মাচা ভেঙে পড়ে জান্নাতি (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম চরপাড়া গ্রামের ওবাদুর রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কৃষক ওবাদুর রহমান তার বড় মেয়ে জীম এবং ছোট মেয়ে জান্নাতিকে নিয়ে বাড়ির গোয়ালঘরের মাচায় রাখা পেঁয়াজ তুলছিলেন। হঠাৎ করেই পেঁয়াজের ভারে মাচাটি ভেঙে পড়ে। এসময় বড় মেয়ে জীম সরে যেতে পারলেও ছোট মেয়ে জান্নাতি মাচা ও পেঁয়াজের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরিবারের লোকজন দ্রুত জান্নাতিকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সময়সূচি: টিভির পর্দায় আজ যেসব খেলা দেখবেন

পেঁয়াজের মাচায় চাপা পড়ে রাজবাড়ীতে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬