ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

আড়াইহাজারে অটোরিকশা উল্টে তরুণীর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সুলতানা (২৪) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে আড়াইহাজার-মদনপুর সড়কের ইদবারদি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুলতানা উপজেলার হাটখোলা এলাকার দুলালের মেয়ে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সুলতানা মদনপুর থেকে একটি অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ইদবারদি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যানটি সড়কের পাশে উল্টে যায়। এতে সুলতানা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলা মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আড়াইহাজার থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানালো ছাত্রশিবির

আড়াইহাজারে অটোরিকশা উল্টে তরুণীর মৃত্যু

আপডেট সময় : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬