ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

আইসক্রিম কিনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ছোট ভাই

ঝিনাইদহ শহর সংলগ্ন বাইপাস সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (৭) নামের এক শিশুর প্রাণহানি ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আরিফুল ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামের আমিরুল মুন্সির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল তার ছোট ভাই আবিদুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের দোকানে আইসক্রিম কিনতে গিয়েছিল। আইসক্রিম কেনা শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শিশু আরিফুলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আরিফুলের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় তার ছোট ভাই আবিদুল। তাকে তাৎক্ষণিকভাবে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক প্রাইভেটকারটি শনাক্ত করে চালককে আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানালো ছাত্রশিবির

আইসক্রিম কিনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ছোট ভাই

আপডেট সময় : ০৯:৫২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬