ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

বরিশাল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ মোট ১১টি পদের সবকটিতেই তারা জয়লাভ করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত সাদা প্যানেলকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে এই সাফল্য অর্জন করে বিএনপি সমর্থিত আইনজীবীরা।

শুক্রবার ভোর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই বিজয়ের পর বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বইতে দেখা যায়। নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল দলের মো. আবুল কালাম আজাদ-১ মোট ৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত সাদা দলের মো. সালাউদ্দিন মাসুম পেয়েছেন ৩০৪ ভোট। সহ-সভাপতির দুটি পদে শেখ মেহেদী হাসান শাহীন ৪৮৯ ভোট এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

সম্পাদক পদে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ ইমন ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ ইমরান কবির মাসুদ পেয়েছেন ৩৩৬ ভোট এবং জামায়াত সমর্থিত প্রার্থী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ২৮৫ ভোট। অর্থ-সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম পান্না ৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন পেয়েছেন ৩৬১ ভোট।

যুগ্ম-সম্পাদকের দুটি পদে মো. তারেক আল ইমরান ৪৬২ ভোট এবং সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাহী সদস্যের চারটি পদে ৮ জন প্রার্থীর মধ্যে মো. হারুন অর রশিদ ৬৭৫ ভোটে প্রথম, গোলাম মোর্তজা তপু ৫১৫ ভোটে দ্বিতীয়, পারভেজ বেপারী ৪৪৯ ভোটে তৃতীয় এবং মো. সাইফুল আলম ৪০৬ ভোট পেয়ে চতুর্থ নির্বাচিত হয়েছেন।

নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস এম সাদিকুর রহমান লিংকন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ৯৭৩ জন ভোটারের মধ্যে ৬৭৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে, উল্লেখযোগ্য বিষয় হলো, এই নির্বাচনে আওয়ামী লীগ এবং বামপন্থী আইনজীবীরা কোনো প্রার্থী দেয়নি এবং তাদের ভোট কেন্দ্রেও দেখা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকছে

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

আপডেট সময় : ১০:৩১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬