ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ব্রেন স্ট্রোকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করুণ মৃত্যু

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ নাফিজ ব্রেন স্ট্রোকে মারা গেছেন। শুক্রবার সকাল ১০টায় বরিশালের গৌরনদী নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইমতিয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের এক সদস্য।

ইমতিয়াজ বরিশাল জেলার গৌরনদীর ব্যবসায়ী মো. জাকির হোসেনের বড় ছেলে। তিনি ববির গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ ইমতিয়াজ শারীরিক অসুস্থতার কারণে ঢাকা নিউরোসায়েন্সেস হসপিটালে ভর্তি হন। শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে পহেলা এপ্রিল চিকিৎসকের পরামর্শে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার অবস্থার হঠাৎ অবনতি হয়ে তিনি মারা যান।

ইমতিয়াজের অকাল মৃত্যুতে তার সহপাঠী ও বন্ধুরা গভীরভাবে শোকাহত। বন্ধুবান্ধব ও পরিচিতজনেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক প্রকাশ করছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

ব্রেন স্ট্রোকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করুণ মৃত্যু

আপডেট সময় : ১০:৩০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬