বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর খাদ্য গুদাম পরিদর্শন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। মঙ্গলবার বিকেলে এই পরিদর্শনকালে তিনি চলতি বোরো মৌসুমে সরকারি ধান সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
পরিদর্শনকালে সংসদ সদস্য নির্মাণাধীন নতুন গুদাম ভবনের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। গুদামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দ্রুত সোলার লাইট স্থাপন এবং নিরবচ্ছিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে আইপিএস লাগানোর নির্দেশনা দেন। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই গুদামে ১ হাজার ৫১৭ টন ধান সংগ্রহ করা হয়েছে।
এমপি সান্টু বলেন, বর্তমান সরকার কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি ধান সংগ্রহ করছে। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার ভর্তুকি দিচ্ছে এবং ভবিষ্যতেও তাদের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা ও অগ্রাধিকার নিশ্চিত করা হবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























