রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (RUAA)-এর রংপুর শাখার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রংপুর শহরের একটি মিলনায়তনে সংগঠনের জীবন সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই আহ্বায়ক কমিটিতে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল-কে আহ্বায়ক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জীবন সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হাশেম বাদল। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক আবুল হাশিম বাদল, মুহাম্মদ আবুবকর ছিদ্দিকী, আসলাম হাকীম, অধ্যক্ষ আনসার আলী, আব্দুল বারীসহ আরও অনেকে।
সংগঠনের নেতারা জানান, এই কমিটির মূল লক্ষ্য হলো রংপুর অঞ্চলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও জোরদার করা।
রিপোর্টারের নাম 
























