ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাহরাইনে নিহত তারেক আলীর পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দেবে সরকার

বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেক আলীর মরদেহ দেশে পৌঁছেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন, নিহত তারেকের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং আরও ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়েছে। এছাড়াও, পরবর্তীতে ৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। তার ইন্সুরেন্সের আওতায় তার পরিবার মোট ১০ লাখ টাকা পাবে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, প্রধানমন্ত্রী প্রবাসীদের খোঁজখবর রাখছেন এবং এই সংকট সময়ে তাদের পাশে আছেন।

উল্লেখ্য, গত ২ মার্চ বাহরাইনের একটি শিপইয়ার্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ধ্বংসাবশেষের আঘাতে তারেক আলী নিহত হন। তিনি প্রায় ২৭ বছর ধরে বাহরাইনের একটি শিপইয়ার্ড কোম্পানিতে কর্মরত ছিলেন এবং তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের অপচেষ্টা চলছে: জামায়াত নেতা

বাহরাইনে নিহত তারেক আলীর পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দেবে সরকার

আপডেট সময় : ০৯:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬