ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে হামে আক্রান্ত ১৩ মাসের শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত ১৩ মাস বয়সী শিশুকন্যা সাফা মারা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে শিশুটি মারা যায়। মৃত সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আট শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ১৩ মাস বয়সী ছেলে সায়ফালও হামে আক্রান্ত হয়ে মারা যায়। এ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে দুটি শিশুর মৃত্যু হলো।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। তিনি শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদান এবং জ্বর, ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, সম্প্রতি হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় একটি আলাদা ওয়ার্ডের প্রয়োজন পড়েছে। এজন্য হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডটি হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত হামের ওয়ার্ডে ২৩ জন রোগী ভর্তি রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ প্রবেশে ইরানের কঠোর হুঁশিয়ারি

টাঙ্গাইলে হামে আক্রান্ত ১৩ মাসের শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

আপডেট সময় : ০১:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬