ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি একাডেমিক ভবনে এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কলা, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৯ হাজার ১৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কেন্দ্রে উপস্থিত হয়েছেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন চার স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। ক্যাম্পাসে আনসার, র্যাব ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, প্রক্টরিয়াল বডির তত্ত্বাবধানে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তা প্রদানের জন্য বিভিন্ন ছাত্র সংগঠন ‘হেল্প ডেস্ক’ স্থাপন করেছে। সেখানে কলম, পানি, চকলেট, স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান আশা প্রকাশ করেছেন যে, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।
রিপোর্টারের নাম 

























